,

উপাচার্যকে উদ্ধার না করলে জীবনহানির আশঙ্কা ছিল : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রলীগ উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

কাদের বলেন, ‘গতকাল মঙ্গলবার আন্দোলনকারীরা জোর করে ভিসির অফিসে প্রবেশ করে। এ সময় ছাত্রলীগ তাকে উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল’।

‘তবে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, কোনো ছাড় নয়’, বলেন ওবায়দুল কাদের।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন- এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিই আগামীতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন’।

অ্যাপসনির্ভর রাইড শেয়ারিং নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদে এটি পাস হয়েছে। এক মাসের মধ্য বাস্তবায়ন করা সম্ভব হবে’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর