,

মাত্র ১১ শ রোহিঙ্গা ফিরিয়ে নেয়ার তালিকা দিয়েছে মিয়ানমার

news-image

নিউজ ডেস্ক : যাচাই-বাছাইয়ের পর মিয়ানমারে ফিরতে পারবেন, এমন সাতশ রোহিঙ্গা এবং চারশ হিন্দু শরণার্থীর তালিকা ঢাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী উইন মিয়াত আয়ে। যারা তাদের পরিচয়-সংক্রান্ত নথি দেখাতে পারবেন, কেবল তারাই ফিরতে পারবেন বলেও জানান তিনি।

তবে রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বেশিরভাগ রোহিঙ্গার কাছেই কোনো নথিপত্র নেই।

মঙ্গলবার মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রী থং তুন সাংবাদিকদের জানান, মিয়ানমার তাদের গ্রহণ করবে যারা সীমান্ত পেরিয়ে আসবে। দিনে তিনশ জনকে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে সংখ্যা পরবর্তী সময়ে বাড়ানো হবে।

এদিকে জাতিসংঘ বলছে, রোহিঙ্গারা রাষ্ট্রহীন মুসলিম জাতিগোষ্ঠী। বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় ধরে নির্যাতিত সংখ্যালঘু একটি গোষ্ঠী রোহিঙ্গা। বাংলাদেশের চট্টগ্রামের স্থানীয় ভাষার সঙ্গে রোহিঙ্গাদের ভাষার মিল থাকায় সংখ্যালঘু সুন্নিপন্থী এ গোষ্ঠীকে ঘৃণা করেন মিয়ানমারের বৌদ্ধরা।

মিয়ানমারের বৌদ্ধরা এসব রোহিঙ্গাকে অবৈধ অভিবাসী মনে করে। এমনকি মিয়ানমারে কয়েক প্রজন্ম ধরে বসবাস করে এলেও তাদের বাঙালি হিসেবে ডাকে স্থানীয়রা। রোহিঙ্গাদের অধিকাংশই দেশটির পশ্চিমাঞ্চলের দারিদ্র্যপীড়িত রাখাইন রাজ্যে বসবাস করলেও সে দেশের নাগরিকত্ব নেই তাদের। সূত্র : এপি, মেইল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর