,

রণবীরকে কেন এতো পছন্দ দীপিকার?

news-image

বিনোদন ডেস্ক : আজকাল আর খুব একটা একসঙ্গে দেখা যায় না দু’জনকে। বিশেষ করে প্রকাশ্যে তো একেবারেই না। নাহ, বলিউডের বাজিরাও-মস্তানির মধ্যে কোনও মনোমালিন্যর খবর মেলেনি। বরং ইচ্ছা করেই একটু দূরত্ব বজায় রেখেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এক তো পরিচালক সঞ্জয় লীলা বনশালির বারণ রয়েছে। কারণ ‘পদ্মাবত’-এ রানি পদ্মাবতী হিসেবে দেখা যাবে দীপিকাকে। আর রণবীর হয়েছেন আলাউদ্দিন খিলজি।

এমনিতেই ‘পদ্মাবত’ নিয়ে যা ঝামেলা পোহাতে হচ্ছে তা বোধহয় আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন পরিচালক। তাই শুটিং শুরুর সময় থেকেই দুই তারকাকে একটু দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন।

অবশ্য এর মধ্যেও যে দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়নি তা নয়। তবে তা হাতে গোনা কয়েকবার মাত্র। এতে অবশ্য রণবীরের প্রতি প্রেম এতটুকু কমেনি ডিপ্পি-র।

কেন রণবীরকে এতটা ভালোবাসেন নায়িকা? বাজিরাওয়ের কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগে তার? এই প্রশ্নের উত্তর এতদিনে দিলেন অভিনেত্রী। জানালেন, রণবীরই সবচেয়ে ভালো চুম্বন করতে পারেন।

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে গিয়ে এই মন্তব্য করেছেন দীপিকা। রণবীরের চুম্বনে প্রশংসা করেই অবশ্য শেষে ‘ইন দ্য বিজনেস’ শব্দ তিনটি জুড়ে দেন তিনি। অর্থাৎ মুখে অনস্ক্রিন চুম্বনের কথাই বোঝাতে যেন চেয়েছেন অভিনেত্রী। কিন্তু তার চোখের ভাষা ও টোল পড়া গালের হাসি যেন অন্য বার্তা দিচ্ছিল। আর তাই পছন্দ হয়েছে নেটিজেনদের। ভাইরাল হয়েছে দীপিকার এ ভিডিও।

এদিকে ‘পদ্মাবত’-এর মুক্তি আসন্ন। তবে পরিস্থিতি যা তাতে প্রচারে খুব একটা দেখা যাচ্ছে না রণবীর-দীপিকাকে। তবে দু’জনের বিশেষ বন্ধুত্ব যে অটুট রয়েছে, তা এই ভিডিওতেই স্পষ্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর