,

হেসে উঠলেন দু’মাস পর কবর থেকে তোলা মৃত সন্ন্যাসী!

news-image

অনলাইন ডেস্ক : ২০১৭ সালের ১৬ নভেম্বর তার মৃত্যু হয়। সে সময় পূর্ণ মর্যাদায় তাকে সমাহিতও করা হয়। কিন্ত ঠিক দু‌’মাস পরে কবর থেকে তোলা হল তার দেহ। আর তখই হেসে উঠলেন থাইল্যান্ডের ব্যাংকক শহরের বৌদ্ধ ভিক্ষু লুয়াং ফোর পুয়ান।

জন্মসূত্রে কম্বোডিয়ান এই সন্ন্যাসী তার জীবনের সিংহভাগ অতিবাহিত করেন মধ্য থাইল্যান্ডের লোপবুরি মঠে। আধ্যাত্মিক গুরু হিসেবে তার বিপুল খ্যাতিও ছিল। ৯২ বছর বয়সে তার মৃত্যু ঘটলে তাকে পূর্ণ মর্যাদায় মঠেই সমাহিত করা হয়।

এর দু’মাস পরে ধর্মীয় রীতি মেনেই তার দেহ কবর থেকে তোলা হয়। তার ভক্তরা দেখেন, এই দু’মাস তার দেহ প্রায় অবিকৃত রয়েছে। এবং তার মুখে এক আশ্চর্য হাসি লেগে রয়েছে, যা তার প্রয়াণের সময়ে ছিল না।

তার দেহকে যখন ধর্মীয় আচারের জন্য ভক্তদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তার মুখে এই সৌজন্যমূলক হাসি ফুটে ওঠে বলে জানা যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘দ্য মিরর’ এর প্রতিবেদন থেকে।

থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পিয়ানের দেহকে দেখে মনে হচ্ছিল বড়জোর ৩৬ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।

বৌদ্ধ তত্ত্বকে সামনে রেখে ভক্তরা বলছেন, পিয়ান প্রকৃতই নির্বাণ লাভ করেছেন। এই হাসিই তার প্রমাণ। প্রয়াণ থেকে ১০০ দিন পরে আবার তাকে সমাহিত করা হবে। ততদিন চলবে ভক্তদের নিরবচ্ছিন্ন প্রার্থনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর