,

ছয় মাসের জন্য স্থগিত ঢাকা উত্তরের উপনির্বাচন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন ও ১৮ ওয়ার্ডের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত। মঙ্গলবার রাতে স্থগিতাদেশের কপি হাতে পেয়ে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে চার মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির ১৮ ওয়ার্ডের নির্বাচন। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন বলেন, আমরা আদালতের লিখিত রায়ের একটি ফটোকপি সংগ্রহ করেছি। এতে ডিএনসিসি নির্বাচন ছয় মাস ও ডিএসসিসি নির্বাচন চার মাস স্থগিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

এর আগে ১৭ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছিলেন আদালত।
উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদসহ ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ভোট হওয়ার কথা ছিল।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর