,

বিছানায় বসেই প্রথম কেকটা কাটতেন নায়করাজ : সম্রাট

news-image

বিনোদন প্রতিবেদক : ‘প্রতিবছর আব্বা বিছানায় বসে প্রথম কেকটা কাটতেন। আমরা ছেলেরা, নাতিরা, ছেলের বউ, আম্মা সবাই মিলে আগে থেকে কেক রেডি করে রাখতাম। তারপর জন্মদিনের দিন সকালে আব্বাকে ডেকে তুলতাম। আব্বা উঠে দেখতেন, তাঁর জন্য আমরা কেক নিয়ে অপেক্ষা করছি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমরা সবাই মিলে কেক কাটতাম। বিষয়টি আব্বা অনেক বেশি এনজয় করতেন। আজই তাঁর প্রথম জন্মদিন, যেদিনে তিনি নেই।’ বাবার জন্য দোয়া চেয়ে এমন কথা বলেন নায়করাজের ছোট ছেলে সম্রাট।

সম্রাট আরো বলেন, ‘আমরা সকালে পরিবারের সবাইকে নিয়ে কেক কাটতাম আর সন্ধ্যায় একটা কেক কাটতাম। সেখানে কে উপস্থিত থাকবেন, তা আব্বা আগে থেকে জানতেন না। তিনি যাঁদের পছন্দ করেন, আমরা তাঁদের খবর দিয়ে রাখতাম। সন্ধ্যায় যখন সবাই মিলে কেক কাটতে আসতেন, তখন আব্বা অবাক হয়ে যেতেন। অনেক খুশি হতেন তিনি।’

মৃত্যুর পর আজ প্রথম জন্মদিনটি কীভাবে কাটছে—জানতে চাইলে সম্রাট বলেন, ‘আজ সকালে আমরা পরিবারের সবাই আব্বার কবর জিয়ারত করেছি। দুপুরে একটি এতিমখানায় এতিমদের খাবারের ব্যবস্থা করেছি। আব্বা সব সময় এই এতিমখানায় সময় কাটাতেন, এতিমদের খোঁজখবর নিতেন। বাদ আসর গুলশান কেন্দ্রীয় মসজিদে মিলাদের আয়োজন করা হয়েছে। আব্বা এই মসজিদেই সব সময় নামাজ পড়তেন। এ ছাড়া বাসায় কোরআন খতম পড়ানো হচ্ছে। এভাবেই দিনটি কেটে যাচ্ছে।’

এফডিসিতে দিনব্যাপী নায়করাজ স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে সেখানে যাচ্ছেন না রাজ্জাকের পরিবারের কেউ। সম্রাট বলেন, ‘এফডিসিতে যাঁরা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাঁরাও আমাদের আরেকটি পরিবার। সে ক্ষেত্রে বলতে পারি, আমাদের কেন আসতে হবে? সবই আমাদের পারিবারিক অনুষ্ঠান।’

হৃদরোগে আক্রান্ত হয়ে গত বছরের ২১ আগস্ট সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নায়করাজ রাজ্জাক। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। রাজধানীর বনানী কবরস্থানে নায়করাজকে সমাহিত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর