সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-ক্যাটরিনার বিচ্ছেদ ছিল ডেইজির জন্য আশীর্বাদ

news-image

বিনোদন ডেস্ক : সোনাক্ষি সিনহা থেকে শুরু করে জেরিন খান—সালমান খানের হাত ধরে বলিউড দুনিয়ায় পা রেখেছেন অনেক অভিনেত্রী। তবে সেই অভিনেত্রীদের মধ্যে ডেইজি শাহ মনে করেন, তাঁর বলিউড অভিষেকের পেছনে যতটা না সালমানের অবদান রয়েছে, তার চেয়েও বেশি অবদান ছিল সালমানের সঙ্গে ক্যাটরিনা কাইফের বিচ্ছেদ।

ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, সালমান-ক্যাটরিনার বিচ্ছেদের ফলে নতুন নায়িকার সন্ধান করেন সালমান। আর তাতেই কপাল খুলে যায় ডেইজি শাহর। ডেইজির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সালমান ক্যাটরিনাকে বলেন যে তিনি বিখ্যাত হতে পেরেছেন শুধু সালমানের জন্যই। কিন্তু ক্যাটরিনা তা নাকচ করে দিয়ে বলেন, তিনি নিজের যোগ্যতা দিয়ে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন। এ ছাড়া সালমানকে ক্যাটরিনা চ্যালেঞ্জ জানান যে যদি সে মনে করে তার জন্যই ক্যাটরিনা বিখ্যাত হয়েছে, সে যেন অন্য কাউকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে দেখায়। উত্তেজিত সালমান তখন একজন ‘ব্যাকগ্রাউন্ড ড্যান্সার’কে তারকা বানাবেন বলে ফিরতি চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং এর পরেই তাঁর নজর যায় ডেইজি শাহর দিকে।

যদিও শেষ হাসি হেসেছেন ক্যাটরিনাই। সালমান-ডেইজি অভিনীত ‘জয় হো’ আশানুরূপ সাফল্য পায়নি বলিউডে। এ ছাড়া ক্যাটরিনা কাইফের মতো জনপ্রিয়তা ছুঁতে পারেননি সালমানের হাত ধরে বলিউডে পা রাখা আর কোনো তারকা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা