এ সব কিছুই সালমানের জন্য : জেরিন খান
বিনোদন ডেস্ক : সালমান খানের সাথে বলিউডে অভিষেক করা যেন স্বপ্নের মতো ছিল। আর তাই সালমান খান সব সময়ই তাঁর খুব কাছের একজন মানুষ। আজকে তার প্রতিষ্ঠাও সালমানের জন্য বলে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন জারিন খান।
‘বীর’ দিয়ে বলিউডে অভিষেক হয় জারিনের। আর ওই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন সালমান। এরপর ‘হেট স্টোরি’, ১৯২১ সহ একাধিক সিনেমায় অভিনয় করেন জারিন। কিন্তু, বলিউডে তাঁর ক্যারিয়ার গোছানোর পিছনে সালমানের অবদান রয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেন এই অভিনেত্রী।
তিনি বলেন, অভিনেতা হওয়ার জন্য অনেকেই বাড়িঘর ছেড়ে মুম্বাইতে হাজির হন। মুম্বাইতে দিনের পর দিন থেকেও বি টাউনে আখের গোছাতে পারেন না অনেকেই। এ বিষয়ে তিনি যথেষ্ঠ সৌভাগ্যবতী।
তবে,বলিউডে এসে খাতা খোলার কোনও ইচ্ছে তাঁর ছিল না। কিন্তু, তিনি যেভাবে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন, তার জন্য তিনি সব সময় সালমান খানের কাছে কৃতজ্ঞ বলেও খোলাখুলি জানান জারিন খান।











