সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সেরা তারকা সালমান নিচে নেমে গেলেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : কেবলই উঁচুতে উঠছেন সালমান খান। বছরের শুরুতেই একের পর এক সাফল্য ধরা দিচ্ছে তার ঝুলিতে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সফলতা, বছরের সেরা সুদর্শন অভিনেতা এবং সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতার তালিকায় ঠাঁই করে নেয়ার পর এবার ভারতের সেরা তারকার তকমাও জুটল বলিউড ভাইজানের।

এ নিয়ে পরপর দু’বার সেরা তারকার খেতাব অর্জন করলেন সালমান। সম্প্রতি ১০০ প্রতিযোগীকে পেছনে ফেলে ভারতের সেরা তারকা নির্বাচিত হয়েছেন সালমান খান। জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করে।

সবকিছুর বিচারে এ বছর শীর্ষে রয়েছেন সালমান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। বিরাট কোহলি এবং অক্ষয় কুমার রয়েছেন তৃতীয় ও চতুর্থ স্থানে। গত বছরের তুলনায় তালিকার ওপরের দিকে উঠে পঞ্চম স্থান দখল করেছেন ক্রিকেটার শচিন টেণ্ডুলকার।

নিচে নেমে গেছেন ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি। অভিনেত্রীদের মধ্যে এক ধাপ নিচে নেমে তালিকায় ১১ নম্বরে দীপিকা পাড়–কোন। মূলত ‘পদ্মাবত’ ছবির বিতর্কের জেরে এ অবনতি হয়েছে। ফোর্বসের তালিকায় সেরা দশে একমাত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

তার স্থান সপ্তমে। এ ছাড়া সেরা দশজনের মধ্যে রয়েছেন আমির খান। নিচে নেমে গিয়েছে অমিতাভ বচ্চনের স্থান। ‘বাহুবলী’খ্যাত প্রভাস রয়েছেন ২২ নম্বর স্থানে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কঙ্গনা রানাউত রয়েছেন ২৬ নম্বরে। আনুশকা শর্মার স্থান ৩২। সেরা ১০০ এর তালিকায় ঠাঁই হয়নি দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা