,

১০ হাজার কোটি ডলারে মুক্তি পাচ্ছেন সৌদির যুবরাজরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি দমন অভিযানে নেমেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জালে উঠেছিলেন ডজনখানেক যুবরাজ, দেশের বহু কোটিপতি ব্যক্তি। রাজকীয় বন্দি, তাই জেলে না পাঠিয়ে তাদের রাখা হয়েছিল রিয়াদের বিলাসবহুল রিৎজ-কার্লটন হোটেলে।

সৌদি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘টাকা দিয়েই টাকা তোলা হচ্ছে’। অর্থ কেলেঙ্কারির জরিমানা হিসেবে আদায় করা হচ্ছে ‘অর্থ’ই।

গত ৪ নভেম্বর যুবরাজ সালমানের নির্দেশে শুরু হয় তদন্ত। রিয়াদে পাঁচতারা হোটেল রিৎজ-কার্লটনকে রাতারাতি বানিয়ে ফেলা হয়েছিল ‘কয়েদখানা’। সমন পাঠানো হয়েছিল ৩৫০ জনকে। কাউকে কাউকে জেরা করে ছেড়ে দেয়া হয়। অনেকে সাক্ষ্য দেন। কেউ কয়েক ঘণ্টা পরে ছাড়া পেয়ে যান, অনেকে আবার সেই থেকে ওই হোটেলের বাসিন্দা।

শোনা যাচ্ছে, অভিযুক্তদের সঙ্গে কথার পরে এ মাসের শেষেই হয়তো রফায় পৌঁছাচ্ছে প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, যারা সরকারের দাবি মতো অর্থ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়া হচ্ছে। বোঝাপড়া করে অন্তত ১০ হাজার কোটি ডলার উঠেছে এরই মধ্যে। অর্থের বিনিময়ে যারা আপস করতে রাজি হননি, তাদের আদালতের পথ দেখিয়ে দেয়া হয়েছে। তবে বেশিরভাগ বন্দিই রফায় যেতে রাজি হচ্ছেন। ইতিমধ্যেই তাই ৯০ জন অভিযুক্ত মুক্তি পেয়ে গিয়েছেন রিৎজ-কার্লটন হোটেল থেকে, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মোজেব। তবে এখনও ৯৫ জন ‘বন্দি’ রয়েছেন রিয়াদের ওই হোটেলে। তার মধ্যেও ৫ জন কথাবার্তা শুরু করে দিয়েছেন। বাকিরা তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন।

আল মোজেব বলেন, ‘রাজপরিবারের নির্দেশ পরিষ্কার। যারা নিজেদের অপরাধের জন্য দুঃখপ্রকাশ করেছেন ও বোঝাপড়ায় যেতে রাজি হয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়া হবে।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর