,

তামিমের হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি : বাংলাদেশ ১৪২/২

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি করলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সিরিজে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের ব্যক্তিগত ৪১তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এর আগে গত ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪* ও ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রান করেছিলেন তামিম ইকবাল।

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। দলীয় ছয় রানে ওপেনার এনামুল হক বিজয় আউট হয়ে যাওয়ার পর তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটে দারুণভাবে এগোতে থাকে টাইগাররা।

তামিম ইকবালের সঙ্গে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসান। তিনি করেছেন ৫১ রান। ওয়ানডে ক্রিকেটে এটি তার ব্যক্তিগত ৩৭তম অর্ধশত। ইনিংসের ২৮তম ওভারে সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিং হয়েছেন সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৬ রান। দলীয় ছয় রানে কাইল জারভিসের বলে এলবিডব্লিউ হন ওপেনার এনামুল হক বিজয়। তিনি করেছেন এক রান।

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। আজ একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে বসিয়ে একাদশে রাখা হয়েছে স্পিনার সানজামুল ইসলামকে।

সিরিজে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলে দুইটিতেই বড় জয় পেয়েছে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে, জিম্বাবুয়ে আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে। এর আগে তারা একটিতে জয় পেয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর