,

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে সমর্থন দিল ইইউ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি
পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে সমর্থন দেয়া হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন ২৮ জাতির ইইউ জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় সোমবার মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থন ব্যক্ত করেন।

এ সময় জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা নাকচ করেন মোগেরিনি।

গত ৬ ডিসেম্বর দেয়া ট্রাম্পের এ ঘোষণার বিষয়ে মোগেরিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ নিশ্চিত প্রতিশ্রুতির বিষয়ে আবারও আশ্বস্ত করতে চাই যে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি ইইউর সমর্থন রয়েছে এবং জেরুজালেম হবে দুই রাষ্ট্রের রাজধানী।

ট্রাম্পের স্বীকৃতি প্রসঙ্গে মোগেরিনি বলেন, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের কাণ্ডজ্ঞানের পরিচয় দেয়া উচিত এবং সেভাবে কাজ করা দরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর