,

ছিটকে পড়লেন কুশল পেরেরা

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরি থেকে বেরিয়ে আসতে পারছে না টিম শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজকে বিদায় জানিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এবার সাইড স্ট্রেইন চোটের কারণে দলের বাইরে চলে গেছেন দলটির আরেক আক্রমণাত্মক ব্যাটসম্যান কুশল পেরেরা।

জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার ম্যাচ চলাকালীন সময়ে সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েন কুশল পেরেরা। ওপেনিংয়ে নেমে ৪৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। তবে সাইড স্ট্রেইন চোটের কারণে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তাই ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোতে দর্শক হিসেবেই খেলা দেখা লাগতে পারে তার।

এদিকে পেরেরার পরিবর্তে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা দলে যুক্ত হচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৭ ওয়ানডে, ৭টি টি-টোয়েন্টি ও ১১টি টেস্ট খেলা ধনঞ্জয়া সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর