,

‘একজন জাদুকর’ এর চিত্রয়ন হল বিটিভিতে

news-image

নিজস্ব প্রতিনিধি : বলুর কিছুতেই পড়াশোনা করতে মন চায় না। প্রতিবার পরিক্ষায় খারাপ করে সে। একপর্যায় বাড়ি থেকে পালিয়ে যায় বলু। পথে অনেকের সাথেই তার দেখা হয়। পরিশেষে একজন জাদুকরের সাথে আলাপ হয় তার। সেই জাদুকর জাদুর দিয়ে বলুর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়ে নতুন করে ফিরে আসে সে। এবার পড়াশোনা তার কাছে হয়ে যায় সহজ বিষয়। পরিক্ষাতে সবার থেকে ভাল রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দেয়। বন্ধুরা জানতে চায় এই পরিবর্তনের রহস্য।

কিন্তু বলু আবিষ্কার করে জাদুকর তার মনের মধ্যেই রয়েছে। সে বুঝতে পারে প্রতিটি শিশুর মনের মধ্যেই রয়েছে একজন জাদুকর। নিজের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারলে প্রতিটি শিশুই পৌচ্ছে যেতে পারে সাফল্যের চূড়ায়। শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর এমন গল্পই উঠে এসেছে দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস এর এই নাটকে। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় একজন জাদুকর নাটকটি সোমবার বাংলাদেশ টেলিভিশনে চিত্রায়ন হয়।

এ নাটকের অভিনেতা সাবিব জানান, প্রতিবারের মত ভিন্নধারার গল্প নিয়ে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ৬৫ টি তম প্রযোজনা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে। একজন জাদুকর নাটকের অভিনয় শিল্পীরা বিগত দুইমাস যাবৎ রাজধানীর কাওলার নিজস্ব মহড়া কক্ষে নিয়মিত কঠর অনুশীলন করে ভিন্ন ধারান এই নাটকটির চিত্রায়ণ করে।

নাটকের বিভিন্ন চরিত্রে সাবিব ছাড়াও অভিনয় করেছে, মামুন, রাকিব, নোঈম, সজীব, প্রিন্স, নিশি, সুমাইয়া, অন্তর, রিফাত, পলাশ, পারিষা, জেনিষা, আনান বাউল সহ আরো অনেকে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১১ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর