বিশেষ মহল কে? জানতে চান শাকিব খান
বিনোদন প্রতিবেদক : প্রায় দেড় মাস পর রবিবার বাংলাদেশে এসেছেন চিত্রনায়ক শাকিব খান। জানা যায় এর মধ্যে ঢাকায় এসেই ফের কলকাতায় যান তিনি। রবিবার দেশে ফেরার আগেই, ‘বিশেষ মহলের চাপে দেশে ফিরেছেন শাকিব’ কয়েকটি অনলাইন গণমাধ্যমে এসব খবর প্রকাশ হয়। আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমার দেশে আমি ফিরেছি। কিন্তু আমি ফেরার আগেই কেন এসব ভুয়া খবর রটানো হয়েছে সেটা বোধগম্য নয়। আমি জানতে চাই, সেই বিশেষ মহল কে বা কারা? কিসের চাপে আমি দেশে ফিরব?
শাকিব বলেন, আমি এদেশের নাগরিক। আমার দেশে ফিরতে কী কারও অনুমতি লাগবে? নাকি আমি কোথাও পালিয়ে গেছি যে, কারও চাপে আমাকে দেশে ফিরতে হবে? দীর্ঘদিন দেশের বাইরে থাকার জন্য জয়ের জন্য মনটা পুড়ছিল। তাই তাকে দেখতেই দেশে এসেছি। এটা নিয়েও কেন জলঘোলা করা হচ্ছে?’
তিনি আরও বলেন, ‘যেসব অনলাইন এসব লিখছে তাদের কাছে জানতে চাই, সেই বিশেষ মহলের নামটাও প্রকাশ করুন। আমি দেখতে চাই, সেই মহলটি কে? যাচ্ছে তাই লিখে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
এদের জন্য মুলধারার সাংবাদিকরাও বিভ্রান্তিতে পড়ছেন। সরকার, প্রকৃত গণমাধ্যম ও জনগণের রুখে দাঁড়ানো উচিৎ।
বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছে শাকিব খান বলেন, প্রত্যেকটি কাজের জবাবদিহিতা থাকা দরকার। নাহলে শৃঙ্খলা থাকে না। আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কতিপয় অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাব। দরকার হলে আইনি ব্যবস্থা নেব।’
মূলত, অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্স জটিলতা শাকিব খানের অনুপস্থিতির কারণে কিছু অনলাইন গণমাধ্যমে লেখা হয় বিশেষ মহলের চাপে তিনি দেশে ফিরেছেন। আর এ বিষয় নিয়ে ক্ষুব্ধ শাকিব।
প্রসঙ্গত, গতকাল বিকেলে ঢাকায় আসার আগে থাইল্যান্ড থেকে শুটিং শেষে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে কলকাতায় যান এ নায়ক। ঢাকায় কয়েকদিন বিশ্রাম শেষে আবার উড়াল দেবেন অস্ট্রেলিয়া। সেখানে আশিকুর রহমানের পরিচালনায় সুপার হিরো ছবির শুটিং করবেন তিনি।











