,

বাংলাদেশ সেরা অধিনায়ক মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক এবং বর্তমান অধিনায়কদের বিচারে একধাপ এগিয়ে মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলকে ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়ার দিক থেকে হাবিবুল বাশার সুমনকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছেন মাশরাফি।

এত দিন বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের তালিকায় ম্যাচ জয়ের দিক থেকে সবার ওপরে ছিলেন হাবিবুল বাশার সুমন। বর্তমান জাতীয় দলের সহকারী এ নির্বাচকের অধীনে ৬৯ ওয়ানডে ম্যাচে ২৯টিতে জয় পায় বাংলাদেশ।

জাতীয় দলের সাব্কে এই অধিনায়কের চেয়েও কম ম্যাচে নেতৃত্ব দিয়ে সমান জয় উপহার দিয়েছেন মাশরাফি। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে একদিনের ক্রিকেটে ৫২ ম্যাচে ২৯টিতে জয় পায় বাংলাদেশ।

মঙ্গলবার দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে অনন্য উচ্চতায় পৌঁছে যাবেনমাশরাফি।

টেস্ট অধিনায়কের বিচারে বাংলাদেশ সেরা মুশফিকুর রহিম। তার নেতৃত্বে ৩৪ টেস্টের ৭টিতে জয় পায় জাতীয় দল। তবে বাংলাদেশ টেস্ট জয়ের স্বাদ পায় হাবিবুল বাশার সুমনের অধীনে। ১৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে একটি জয় উপহার দেনসুমন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর