,

হাসপাতাল ছাড়ছেন আইভী

news-image

নিজস্ব প্রতিবেদক : চার দিন চিকিৎসা নিয়ে ল্যাবএইড হাসপাতাল ছাড়তে যাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতাল ছাড়ছেন বলে হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন জানিয়েছেন।

তিনি সোমবার রাতে বলেন, “মেয়র এখন পুরোপুরি সুস্থ। প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কাল দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”

হকার উচ্ছেদ নিয়ে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের সঙ্গে দ্বন্দ্ব থেকে দুই পক্ষের সংঘর্ষের এক দিন বাদে গত ১৮ জানুয়ারি নিজের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইভী।

সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তার সার্বিক চিকিৎসার জন্য অধ্যাপক আবদুস জাহেদসহ পাঁচ সদস্যের বোর্ড গঠন করা হয়।

পরে হাসপাতালের চিকিৎসকরা জানান, আইভী শঙ্কামুক্ত, তবে তাকে বিশ্রামে থাকতে হবে। এরপর থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর