,

মাছের পেট থেকে বের হলো বোতল, লাইটার, চিরুনি…

news-image

অনলাইন ডেস্ক : ছাগলের খাদ্যাভ্যাস নিয়ে সাধারণের যতই তাচ্ছিল্য থাকুক, এ বিষয়ে এখন মাছও খুব একটা পিছিয়ে নেই! প্লাস্টিক বোতল, লাইটার, চিরুনি আরও কত কী… হ্যাঁ, বাঙলা প্রবচনটি এভাবেই পাল্টে যাবে যদি আপনি এই খাদ্য তালিকায় চোখ বোলান!

সম্প্রতি একটি মাছের পেটে কেটে এমন সৃষ্টি ছাড়া দৃশ্যই দেখেন কোস্টারিকার এক মৎস্যজীবী। ডলফিন প্রজাতির মাছ মাহি মাহি-র পেটে কেটে মিলেছে এমনই সব অদ্ভূত জিনিস। তবে, মৎস্যজীবী মোটেই অবাক হননি।

কারণ হিসেবে মৎস্যজীবী জানিয়েছেন, প্লাস্টিক তৈরি বিবিধ জিনিস থেকে কলকারখানার আবর্জনা সবই মিশছে সমুদ্রে। উত্তরোত্তর সমুদ্র দূষণ যেভাবে বাড়ছে, তাতে সামুদ্রিক প্রাণীরা এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সমুদ্র বিজ্ঞানী এরিক রস বলেন, সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ বেড়ে যাওয়ায়, সামুদ্রিক মাছরাও খাওয়ার সময় বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর এগুলো পেটের মধ্যে ঢুকলেই খাদ্যনালীতে আটকে যায়। যার ফলে মৃত্যু ঘটে তাদের।

কোস্টারিকার এমন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনও। সমুদ্রে প্লাস্টিক মুক্ত করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

প্রসঙ্গত, ১৯৫০ সালে মোট জনসংখ্যার সাড়ে ১০ লাখ টন প্লাস্টিক উৎপাদন হত। জনসংখ্যার নিরিখে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০.২০ কোটি টন। ২০৩২ সালে এই সংখ্যা দ্বিগুণ হবে অনুমান করছেন বিজ্ঞানীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর