,

‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশকে হারাতে পারব’

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে খানিকটা হতাশা কেটেছে লঙ্কানদের। চাপে পড়েছে জিম্বাবুয়ে। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় জিম্বাবুয়ে। অন্যদিকে সিরিজে প্রথম জয়ের দেখা পায় লঙ্কানরা। আর এতেই সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা।

এদিকে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই বাংলাদেশকে হারাতে হবে তাদের। আর এই ম্যাচে নিজেদের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে দলের মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার মুর।

মুর বলেন, অবশ্যই আমরা টুর্নামেন্টের ফাইনালকে টার্গেট করে এসেছি। আমরা এখানে খেলার জন্য খেলতে আসিনি। কালকের ম্যাচটি আমাদের জন্য মৌলিক হয়ে উঠেছে। ফাইনালে যেতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটিতে আমরা সবাই ভালো পারফরম্যান্স করতে আত্মবিশ্বাসী।

তিনি আরও বলেন, আমরা আলাদা একটা মাইন্ডসেট আর আত্মবিশ্বাস নিয়ে নামব। কিভাবে সেটা পাব, সেটা বিস্তারিত বলতে চাই না। তবে আমার মনে হয়, আমরা খুবই আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আমরা কিভাবে জিতেছি, সবাই দেখেছে। আমার মনে হয়, আমরা নিজেদের সামর্থ্য প্রমাণ করেছি। দেখিয়েছি কি করতে পারি। যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তবে আত্মবিশ্বাস আছে বাংলাদেশকে হারাতে পারব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর