,

নতুন ভোটার কত? ৩৩ না ৪২ লাখ

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) বিষয়ে সংসদে দায়িত্বপ্রাপ্ত আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার। খসড়া তালিকা অনুযায়ী নতুন ভোটরের সংখ্যা ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩।

সংসদের শীতকালীন অধিবেশনে সোমবারের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) প্রশ্নের জবাবে আইন মন্ত্রী এ তথ্য দেন।

নতুন ভোটার প্রসঙ্গে সংসদে দেওয়া এ তথ্য নির্বাচন কমিশন ঘোষিত ভোটারের তুলনায় প্রায় ১০ লাখ কম।

এর আগে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, হালনাগাদে এবার ভোটার তালিকায় যুক্ত হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন নতুন ভোটার। এদের মধ্যে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জনের তথ্য গতবছর সংগৃহীত এবং ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জনের তথ্য ২০১৫ সালে সংগ্রহ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর