,

সালমানকে অনুসরণ করছেন রাইমা!

news-image

বিনোদন ডেস্ক : বন্ধু পাওলি দাম ইতিমধ্যে বিয়েটা সেরে ফেলেছেন। অন্যদিকে ছোট বোন রিয়াও গত বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসেছেন। এখন প্রশ্ন উঠছে বড় বোন রাইমা সেনের বিয়ে নিয়ে। রাইমা বিয়ে করবেন কবে- এ নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা। কাছের মানুষরাও প্রতিনিয়ত এমন প্রশ্ন করছেন রাইমাকে। সবার প্রশ্নের জবাবে সম্প্রতি ‌এক সাক্ষাৎকারে রাইমা জানালেন তার মনের কথা।

আজকালের এক প্রতিবেদনে বলা হয়, রাইমা বলেছেন, আপাতত অভিনয় এবং ছবির প্রোমোশন নিয়েই তিনি ব্যস্ত। বিয়ে নিয়ে ভাবছেন না। অদূর ভবিষ্যতেও এ নিয়ে তার কোনও চিন্তাভাবনা নেই। এ সময় তিনি বলিউডের সুপারষ্টার সালমান খানের প্রসঙ্গও টেনে আনেন।

তিনি বলেন ‘আমি তো সালমানের সঙ্গে প্রতিযোগিতা করছি। দেখা যাক কে জেতে, মুম্বাই না কলকাতা?’ ভক্তকূলসহ পুরো ফিন্ম ইন্ড্রাষ্টি জানে বয়স ৫০ পেরোলেও বলিউড অভিনেতা সালমান খান নিজের বিয়ে নিয়ে এখনও খুব একটা আগ্রহী নন। দীর্ঘদিনের বান্ধবী ইউলিয়া ভানতুরের সঙ্গে বারবার বিয়ের জল্পনা ছড়ালেও প্রকাশ্যে তা নিয়ে মুখ খোলেননি বজরঙ্গি ভাইজান সালমান। আর এবার যেন সেই পথ অনুসরণ করলেন রাইমাও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর