,

উচ্চ ক্যালরিযুক্ত মাংস এবং পানীয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

news-image

অনলাইন ডেস্ক : গবেষকদের মতে, উচ্চ ক্যালরিযুক্ত খাবার এবং পানীয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে উচ্চ ক্যালরিযুক্ত মাংস, মিহি শস্যদানা এবং উচ্চ ক্যালরির পানীয় পান করলে যে কেউ ক্যান্সারের ঝুঁকিতে পড়তে পারেন।

গবেষকরা বলছেন, যাদের ওজন তুলনামুলকভাবে বেশি এবং যারা অনেক রোগা -উভয়ই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে আছেন।

গবেষণায় দেখা গেছে, উচ্চ ক্যালোরিযুক্ত পানীয় এবং অতিরিক্ত মাংস প্রতিদিনের খাদ্য তালিকায় থাকলে কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হার্ভার্ড টিএইচ চেন অব পাবলিত হেলথে’র গবেষকরা টানা ২৬ বছর ১ লাখ ২১ হাজার ৫০ জন নারী এবং পুরুষের মধ্যে একটি জরিপ চালান।তাদের খাদ্যাভ্যাস নিয়ে ১৮ ধরনের প্রশ্ন করা হয়। দীর্ঘদিন গবেষণার পরে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছান , যে সব নারী-পুরুষ তাদের প্রত্যেকদিনের খাদ্যতালিকায় মাংস এবং উচ্চ ক্যালোরিযুক্ত পানীয় রেখেছিলেন, তাদের মধ্যে কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাকিদের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস, জি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর