,

আবারও দেশজুড়ে আসছে ভয়াবহ শৈত্যপ্রবাহ

news-image

কনকনে শীতে কাঁপছে পুরো দেশ। রাজধানীর চেয়ে গ্রামীণ জনপদে শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশা আর উত্তরে শিরশিরে হাওয়ায় কাহিল অবস্থা জনজীবন। কিছুদিন আগেই শৈত্যপ্রবাহ ধেয়ে গেছে বাংলাদেশের উপর দিয়ে। এবার ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ শৈত্যপ্রবাহ। জানুয়ারি মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে ভয়াবহ এই শৈত্যপ্রবাহ।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জেলা গুলোতে জানুয়ারি মাসের ৩০ ও ৩১ তারিখে তাপমাত্রা (বিশেষ করে কক্সবাজার, বান্দরবন জেলায় রাতের তাপমাত্রা ৫ ডিগ্রী সেন্টিগ্রেডে চলে আসতে পারে)।

আবহাওয়া পূর্বাভাষ যদি সঠিক হয়ে থাকে তবে এই শৈত্যপ্রবাহ গত শৈত্যপ্রবাহের চেয়েও ভয়াবহ রকমের ঠাণ্ডা হবে। বিশেষ করে পঞ্চগড়-দিনাজপুর-নীলফামারী জেলায় প্রচণ্ড ঠাণ্ডা পরবে ও রাত ও সকাল বেলার তাপমাত্রা বছরের একই সময়ের গত ৩০ বছরের (১৯৮১ থেকে ২০১০ সাল) গড় তাপমাত্রা অপেক্ষা ৫ থেকে ১০ ডিগ্রী সেন্টিগ্রেড কম থাকবে।

আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল Global Forecast System (GFS) পূর্বাভাষ মতে আগামী ২৫ তারিখের পর থেকে একটি শৈত্যপ্রবাহ পঞ্চগড়-দিনাজপুর জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করবে। ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত পুরো দেশে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করবে। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর