,

আইপিএলের নিলামে ৬ বাংলাদেশির কার ভিত্তিমূল্য কত?

news-image

ক্রীড়া ডেস্ক : 

২০১৮ আইপিএলের নিলামে থাকছে বাংলাদেশের ৬ জন ক্রিকেটার। এদের মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে হবে এবারের আইপিএলের নিলাম। প্রাথমিক তালিকায় থাকা ১ হাজার ১২২ জন ক্রিকেটারের মধ্য থেকে নিলামের জন্য ৫৭৮ জনের তালিকা চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ।

প্রাথমিক তালিকায় বাংলাদেশ থেকে ৮ জন থাকলেও চূড়ান্ত তালিকায় দুজন বাদ পড়েছেন। সাকিব ও মুস্তাফিজ ছাড়া বাকিরা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাসের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, এখানে ১৩ ভারতীয়সহ আছেন মোট ৩৬ জন ক্রিকেটার। দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি। সাকিব-মুস্তাফিজরা আছেন তৃতীয় ধাপে।

দুই সেটে ১৬ জনকে নিয়ে করা হয়েছে ‘মার্কুই’ তালিকা। যেখানে আছেন সাকিব, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ডোয়াইন ব্রাভো, কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসি, জো রুট, হরভজন সিং ও আজিঙ্কা রাহানে।

তবে এই ১৬ জনের সবার ভিত্তিমূল্য সমান নয়। সাকিবের যেমন ১ কোটি রুপি, ডু প্লেসি, রুট ও উইলিয়ামসনের দেড় কোটি রুপি। বাকিদের ২ কোটি রুপি। লোকেশ রাহুল, রবিন উথাপ্পারা এ তালিকায় না থাকলেও তাদের ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

বাংলাদেশের বাকি ৪ জন তামিম, মাহমুদউল্লাহ, সাব্বির ও আবুল হাসানের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

আইপিএলে এর আগে ছয় মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। শেষ দুটি আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন মুস্তাফিজ। এবার দুজনের কাউকে ধরে রাখেনি তাদের পুরোনো ফ্র্যাঞ্চাইজি।

নিলামের জন্য চূড়ান্ত ৫৭৮ জনের পুরো তালিকা দেখতে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর