,

এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইরফান-বিদ্যার ঝুলিতে

news-image

বিনোদন ডেস্ক : জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বলিউডের অস্কার’তুল্য ৬৩তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবারের আসরে সেরা অভিনেতা হয়েছেন ইরফান খান ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বিদ্যা বালান। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ব্ল্যাক লেডি’।

শনিবার (২০ জানুয়ারি) মুম্বাইয়ের ওরলির এনএসসিআই ডোমে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে অংশ নিয়েছেন বলিউডের নামি-দামি সব তারকা। পুরস্কার বিতরণীর ফাঁকে ফাঁকে ছিলো তারকাদের জমকালো নাচ-গান ও কৌতুক। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেছেন শাহরুখ খান ও করণ জোহর।

২০১৭ সালের সেরা ছবি হয়েছে ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’। এই ছবিতে অভিনয় করেই সেরা অভিনেতার খেতাব পেলেন শক্তিমান এই অভিনেতা। ‘তুমহারি সুলু’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারটি ঘরে তুলেছেন বিদ্যা বালান।

আসরে ‘বেরেলি কি বরফি’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি। একই ছবির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কারটিও গেছে রাজকুমার রাওয়ের কাছে। ‘এ ডেথ ইন দ্য গুঞ্জ’র জন্য সেরা নবাগত পরিচালক হয়েছেন কঙ্কনা সেন শর্মা। ‘সিক্রেট সুপারস্টার’র জন্য সেরা সহ অভিনেত্রী হয়েছেন মেহের ভিজ।

সমালোচকদের বিচারে সেরা ছবি হয়েছে ‘নিউটন’। ‘ট্র্যাপড’ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন রাজ কুমার রাও। আর ‘সিক্রেট সুপারস্টার’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন জায়রা ওয়াসিম।

ভারতের সবচেয়ে বড় পুরস্কারের আয়োজনে এবার আজীবন সম্মাননা পেয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পি লাহেরি।

‘জাগগা জাসুস’র জন্য সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছেন প্রিতম। একই ছবির ‘দিল উল্লুকা পাঠঠা হ্যায়’ গানের কথা লিখে পুরস্কার পেয়েছেন অমিতাভ ভট্টাচার্য। ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির ‘রোকে না রুকে ন্যায়না’র জন্য সেরা গায়ক হয়েছেন অরিজিত সিং। ‘সিক্রেট সুপারস্টার’ ছবির ‘নাচদি ফিরা’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন মেঘনা মিশ্র।

‘জাগগা জাসুস’ ছবির ‘গালতি সে মিসটেক’ গানের নৃত্য পরিচালনা করে পুরস্কার পেয়েছেন বিজয় গাঙ্গুলি এবং রুয়েল দওসান ভারিন্দানি। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য সেরা অ্যাকশন পুরস্কার জিতেছেন টম স্ট্রুথারস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর