,

মালয়েশিয়ায় কৃষিকাজে বিদেশি শ্রমিকের তীব্র সংকট

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার সবজি বাজারের সবচেয়ে বেশি যোগান আসে দেশের শীতলতম স্থান ক্যামেরুন হাইল্যান্ড থেকে। তবে কৃষিতে কাজ করা শ্রমিক সংকটের কারণে সেখানেও উৎপাদন কমেছে। ফলে কৃষকরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি বেড়ে চলছে সবজির দামও। ক্যামেরুন হাইল্যান্ডে বর্তমানে যে সংখ্যক শ্রমিক রয়েছেন তার আশি শতাংশই বাংলাদেশি।

ক্যামেরুন হাইল্যান্ডের এগ্রিকালচারাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ওং সেং ই বলেন, চাহিদার তুলনায় প্রায় ৫০ শতাংশ শ্রমিকের সংকট রয়েছে। ফলে প্রায় এক চতুর্থাংশ জমি এখন অকেজো।

নিউ সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক বছর ধরেই শ্রমিকের সংকট বিরাজমান। তবে কখনোই পরিস্থিতি এতোটা ভয়াবহ ছিল না। উৎপাদন সমস্যার কারণে কৃষকরা বাজার পতনের শঙ্কায় রয়েছেন। বিশেষ করে যারা তাদের পণ্য বিদেশে রপ্তানি করেন।

‘শ্রমিক সংকটের কারণে চাষ ও পুনরায় বীজ রোপণে দেরি হচ্ছে, ফলে ফসলও কমে যাচ্ছে। এর মানে তারা তাদের চুক্তির শর্ত মানতে পারছেন না। ফলে সবজির দাম বাড়ছে।’

ক্যামেরুরন হাইল্যান্ডস মালয় ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক সৈয়দ আবদুল রহমান বলেন, অনেক কৃষকই ভৌগলিক সীমাবদ্ধতার কারণে ভাড়া করা শ্রমিক ব্যবহার করছেন। এছাড়াও অনেক কৃষকের প্রযুক্তি ব্যবহারেও উৎসাহ নেই। বিশেষ করে যারা কয়েক বছরের জন্যে জমি বর্গা নিয়ে চাষ করছেন। আবার অনেক কৃষকই কৃষি কাজ ছেড়ে দিচ্ছেন বা বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন পুরোপুরি। কারণ দেশি শ্রমিকরা বেতন অনেক বেশি চান, যেটা কৃষকরা দিতে ইচ্ছুক নন।

একজন অদক্ষ শ্রমিকের বেতন ক্যামেরুন হাইল্যান্ডে ১ হাজার রিঙ্গিত (২১ হাজার টাকা) থেকে ১ হাজার ১শ রিঙ্গিত (২৩ হাজার ২০০ টাকা)। আর যদি শ্রমিক পদোন্নতি হয়ে সুপারভাইজার হন, তবে দুই হাজার রিঙ্গিত থেকে ৩ হাজার রিঙ্গিত (৪২ হাজার টাকা থেকে ৬৩ হাজার টাকা) পর্যন্ত হয়। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর