সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে অগ্নিকাণ্ডে নিহত ১৭, মোদির শোক, তদন্তের নির্দেশ কেজরিওয়ালের

news-image

পুলিশ ও দমকল বাহিনী জানিয়েছে, গতকাল (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলের ওই কারখানার নিচতলায় আগুন লাগে। কারখানার ভেতর প্লাস্টিক এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু বেআইনি নির্মাণের কারণে কারখানা থেকে বের হওয়ার রাস্তা বন্ধ থাকায় শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দিল্লির দমকল বাহিনীর ২০টি ইউনিট ঘটনাস্থল গিয়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনী জানিয়েছে, রাত ১১টা পর্যন্ত একতলায় ৩ জনের, দোতলায় ১৩ জন এবং কারখানার বেসমেন্ট থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের বেশিরভাগই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ধারণা, আতশবাজিতে ব্যবহৃত ফসফরাস থেকে আগুন লেগে থাকতে পারে। তবে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। দিল্লি নগর উন্নয়ন মন্ত্রী সত্যেন্দ্র জৈন এ কথা জানিয়েছেন।

অরবিন্দ কেজরিওয়াল ও নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারপিছু পাঁচ লাখ টাকা ও আহতদের জন্য এক লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার রাতেই ঘটনাস্থলে যান কেজরিওয়াল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থলে যান উত্তর দিল্লির মেয়র প্রীতি আগরওয়ালও।

এদিকে, আগুন লাগার ঘটনায় এরমধ্যে আতশবাজির গুদামের এক মালিক মনোজ জৈনকে পুলিশ আটক করেছে। অন্য মালিক ললিত গোয়েলকে পুলিশ আটক করার চেষ্টা করছে

রোহিনী অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার রঞ্জিস গুপ্তা জানান, মনোজ জৈনের নামে মামলা দায়ের করা হয়েছে। প্লাস্টিকের জিনিস তৈরি করার লাইসেন্সে বেআইনিভাবে ওই আতশবাজির গুদামটি চালানো হতো বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা