,

গণতন্ত্র উদ্ধারের কথাটি বিএনপির শুধুই মুখের কথা : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র উদ্ধারের কথাটি বিএনপির শুধুই মুখের কথা। আসল কথাটা হলো গণতন্ত্র উদ্ধারের নামে তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী এবং জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন। গণতন্ত্র নয়, রাজাকার উদ্ধার আন্দোলন করবে বিএনপি।

আজ রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি গেলো ৯ বছরেও নির্বাচনকালীন সময়ের একটা স্থায়ী সাংবিধানিক সমাধানের প্রস্তাব দিতে পারেনি। আসলে এই প্রস্তাবের আড়ালে তারা নির্বাচন, গণতন্ত্র, সহায়ক সরকার ও সংলাপের মুখোশ পরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। অতীতেও তারা এই কাজ করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে ইনু বলেন, সরকার নির্বাচনে ভয় পেলে নির্বাচনই দিতো না। সংবিধান অনুযায়ী যখন যে নির্বাচন করার সময় তখনই সে নির্বাচন বাংলাদেশে করা হচ্ছে। দুনিয়া উল্টে গেলেও সকল প্রকার নির্বাচন যথাসময়ে হবে।

এ সময় জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর