সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে খেলায় ফেরাল পেরেরা

news-image

শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। দুই ওপেনার মাসাকাদজা ও মিরে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন। ঠিক এমন সময় জ্বলে উঠলেন লঙ্কান পেসার থিসারা পেরেরা। টানা তিন উইকেট তুলে নিয়ে লঙ্কানদের খেলায় ফেরালেন এই তারকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান। টেলর ১ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন সিকান্দার রাজা।

টস জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও মিরে। দেখে শুনে ব্যাট করে ৪৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। ঠিক এমন সময় জ্বলে ওঠে পেরেরা। দশম ওভারে ২০ রান করা মাসাকাদজাকে সাজঘরে ফেরানোর পর নিজের পরের ওভারেই আরভিনকে (২) থারাঙ্গার তালুবন্দি করান এই পেসার। নিজের চতুর্থ ওভারে আবারও আঘাত হানেন পেরেরা। ওপেনার মিরেকে (২১) উইকেটরক্ষক ডিকভেলার তালুবন্দি করান।

শ্রীলঙ্কা একাদশ
উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ।

জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা