,

সিরিয়ায় বিমান হামলা শুরু করল তুরস্ক, নিহত ১০

news-image

তুর্কি সেনাবাহিনী সিরিয়ার আফরিন প্রদেশে কুর্দি মিলিশিয়াদের ওপর বিমান হামলা শুরু করেছে। এ হামলায় এরই মধ্যে ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। কুর্দি মিলিশিয়াদের ওপর কয়েকদিন ধরে কামানের গোলাবর্ষণের পর এখন তাদের ওপর বিমান থেকে বোমা ফেলতে শুরু করল তুরস্ক।

এদিকে তুরস্ককে আক্রমণের সবুজ সংকেত দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে কুর্দি জোট ওয়াইপিজি। তারা জানিয়েছে তুরস্কের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে।

প্রসঙ্গত, কুর্দি মিলিশিয়ারা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ। এ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের বিরোধ শুরু হয়েছে।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টিভি সম্প্রচারে সিরিয়ান কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে নতুন এই স্থল ও বিমান অভিযান শুরুর ঘোষণা দেন। অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’।

সূত্র: গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর