সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাসের সঙ্গে রূপালি পর্দায় ‘বিগ বস’ প্রতিযোগী!

news-image

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’ খ্যাত প্রভাস এবার পা রাখছেন বলিউডে। দক্ষিণী পরিচালক সুজিতের ‘সাহো’ ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে। তবে শুধু শ্রদ্ধাই প্রথম প্রভাসের সঙ্গে কাজ করছেন না। সেই তালিকায় রয়েছে বিগ বস সিজন ১১’র প্রতিযোগী আরশি খানের নামও।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর জানিয়েছেন আরশি। বিগ বসের বাড়িকে বিদায় জানানোর পরে দক্ষিণী ছবিতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি আরও বলেন যে, ‘খাতেরো কে খিলাড়ি’ শো-এর পরের সিজনের জন্যেও প্রস্তাব এসেছে তার কাছে।

তবে আরশির কথার মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। স্পটলাইটে থাকার জন্য এর আগেও পাকিস্থানি ক্রিকেট খেলোয়াড় শাহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি জানিয়েছিলেন তিনি। পরে অবশ্য তার কথা মিথ্যে প্রমাণ হয়। তাই এক্ষেত্রেও শো এবং ছবির প্রযোজকদ্বয়ের কিছু না বলা পর্যন্ত আরশির কথার সত্যতা বিশ্বাস করা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা