,

যৌন নিপীড়ক স্বামীর পক্ষ নিলেন হলিউড অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : হলিউডে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনের প্রতি নিজের ‘১১০ ভাগ’ সমর্থনের কথা বলেছেন ক্যাথরিন জেটা জোনস (৪৮)। যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ‘মি টু’, ‘টাইমস আপ’ আন্দোলনকে যারা এগিয়ে নিয়েছেন তাদের অগ্রভাগেই এ অভিনেত্রী।

এবার তার স্বামী প্রভাবশালী মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মাইকেল ডগলাসের বিরুদ্ধেই যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। সঙ্গে সঙ্গে পাল্টে গেছে ক্যাথরিন জেটা জোনসের অবস্থানও।

নিপীড়ক স্বামী মাইকেলের পক্ষই নিয়েছেন তিনি। বলেছেন, ৭৩ বছরের মাইকেল ডগলাসের সঙ্গে তার বিয়ে হয়েছে ১৭ বছর আগে। আর যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ৩০ বছর আগে। এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।

ক্যাথরিন জেটা জোনস এও স্পষ্ট করে জানিয়েছেন, ‘তার সমর্থন স্বামীর পক্ষেই।’ স্বামীকে ‘সৎ’ বলেও দাবি করেছেন ক্যাথরিন জেটা জোনস।

তার পরস্পরবিরোধী এ অবস্থান নিয়ে এরইমধ্যে শোরগোল শুরু হয়েছে। হচ্ছে তার তীব্র সমালোচনাও।

গত ৯ জানুয়ারি ডেডলাইনকে সাক্ষাৎকার দেন দুই বারের অস্কার জয়ী মাইকেল ডগলাস। এসময় তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকে ‘মিথ্যা ও অতিরঞ্জিত’ বলে দাবি করেন তিনি। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর