,

চড়া দামে বিক্রি ২২ কেজি ওজনের কাতলা!

news-image

অনলাইন ডেস্ক : ২২ কেজি ওজনের বিশাল আকৃতির কাতলা মাছটির দামও উঠল বেশ। এতো বড় মাছটি ধরা দিল ভারতের মৎস্যজীবীদের জালে। আজ ভারতের চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় মাছ বাজারে রাজত্ব করে বিশাল এই মাছটি। বিশাল আকৃতির এই কাতলা দেখতে সকাল থেকে বাজারে ভিড় জমান স্থানীয়রা। সাধারণ মানুষ তো বটেই এতবড় মাছ দেখে অবাক আড়তদারদারও।

আড়তদাররা জানিয়েছে, এদিন সকালে স্থানীয় এক ব্যবসায়ী মাছটি নিয়ে আসেন। মেপে দেখা যায় ওজন ২১ কেজি ৮০০ গ্রাম। কিন্তু, এই পরিমাণ মাছ একসঙ্গে কে কিনবে? তবে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আড়তদারকে। ৩৮০টাকা কেজি দরে নগদ ৮ হাজার ২৮৪ টাকা দিয়ে কিনে নেন এক ব্যবসায়ী। ব্যবসায়ীদের অনুমান, মাছটির বয়স ৮ থেকে ১০ বছর বয়স। এই মাছের স্বাদই আলাদা। ফলে, খোলা বাজারে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করতে তাদের কোন অসুবিধাই হবে না বলেই জানিয়েছেন ওই ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর