,

ক্যাটরিনা-সালমানের ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুলেছেন লুলিয়া!

news-image

বিনোদন ডেস্ক : লুলিয়া ভানতুর। এই রোমানিয়ান অভিনেত্রীকে বলিউডের সুলতান খ্যাত সালমান খানের সুবাদেই চেনা। কারণ ইতোমধ্যে দুজনের মধ্যে সম্পর্কের গুঞ্জন প্রেম ছাড়িয়ে বিয়ে পর্যন্ত গড়িয়েছে। যদিও দুজনের কেউই এ নিয়ে মুখ খুলেননি এখনো। তবে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা নিয়ে অবশেষে মুখ খুলতেই হল লুলিয়াকে।

কারণ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সালমানের সঙ্গে ক্যাটরিনার পুনরায় ঘনিষ্ঠটায় চটেছেন প্রেমিকা লুলিয়া, দু’জনের মধ্যে আছে ঠাণ্ডা স্নায়ুযুদ্ধও। অথচ, সেসব খবরকে নিমিষেই ভুয়া বলে দিলেন তিনি।

ক্যাটরিনাকে নিয়ে লুলিয়া জানিয়েছেন, প্রায়ই কথা হয় তাঁর আর ক্যাটরিনার মধ্যে। তাছাড়া সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘টাইগার জিন্দা হ্যায়’তে দারুণ কাজ করেছেন ক্যাটরিনা। নিজেদের মধ্যে যুদ্ধের কোন কারণ দেখছেন না লুলিয়া।

এছাড়া ‘সালমানের সঙ্গে বিয়ের গুজবে বিরক্ত হন কি না?’- এমন প্রশ্নের জবাবে সম্প্রতি লুলিয়া জানান, এ ধরনের খবর তাঁকে তাঁর কাজে মনোযোগী হতে বাধা দেয়। এছাড়া তাঁর অভিভাবকরাও এসব নিয়ে বিচলিত হয়ে পড়েন।

তবে, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী জানান, এসব উড়ো খবরে তাঁর সাথে সালমানের সম্পর্কে কখনও কোন ভাটা পড়েনি। সামান্য খবরের শিরোনাম তাঁদের সম্পর্কের হিসাবে কোন ঝামেলা করতে পারেনি এখনও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর