,

সোহাগের কোরিওগ্রাফিতে ব্যাংককে নাচবেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যাংককে নাচে গিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেখানে দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে ব্যাংককের পাতায়াতে একই মঞ্চে নাচবেন তিনি।

এবার প্রথমবারের মতো সংগীত প্রতিভা অন্বেষণমূলক রিয়ালিটি শো ‘ফিজআপ-চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংককের পাতায়াতে। সেখানে আগামীকাল ২১ জানুয়ারি অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

১৯ জানুয়ারি সেখানে পৌঁছেছেন মাহিয়া মাহি ও সোহাগ। এতে সেরা নাচিয়ে থেকে বিভিন্ন সিজনে বিজয়ী হওয়া একদল নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে সেখানে পারফর্ম করবেন।

এরা হলেন হৃদি শেখ, সামিয়া অথৈ, পারসা ইভানা, সিনথিয়া ইয়াসমিন, মিম চৌধুরী, মন্দিরা ও রিয়া। এছাড়া গান পরিবেশন করবেন সংগীতশিল্পী ইমরান ও কোনাল। পুরো আয়োজনে নৃত্যভাবনা ও পরিচালনা ইভান শাহরিয়ার সোহাগের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর