,

১০ বছরে ভূমিকম্পে নিহত হন চার লাখ ৪৮ হাজার

news-image

আজ রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬ মাত্রা। এর স্থায়ীত্ব ছিলো মাত্র ৮ সেকেন্ড। বাংলাদেশের পাশাপাশি আসামসহ ভারতের কয়েকটি রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে উইকিপিডিয়া ঘেটে দেখা গেছে, বিশ্বব্যাপী গত ১০ বছরে এক লাখ ৪৬ হাজার ৬৩৫টি ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। আর এসব ভূমিকম্পের ফলে নিহত হন চার লাখ ৪৮ হাজার ৪৩২ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে অনুভূত রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পে। এতে তিন লাখ ১৬ হাজার মানুষ নিহত হন।

এ ছাড়া ২০০৮ সালের ১২ মে চীনের সিচুয়ান প্রদেশে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজার ৫৮৭ জন প্রাণ হারান। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, গত বছর ১২ হাজার ৮৬০টি ভূমিকম্পে প্রায় এক হাজার ২৩২ জন, ২০১৬ সালে ১৪ হাজার ৪২০টি ভূমিকম্পে এক হাজার ৩৩৯ এবং ২০১৫ সালে ১৪ হাজার ৭৯৫টি ভূমিকম্পে ৯ হাজার ৬৩৫ জনের প্রাণহানি ঘটে।

২০১৪ সালে ১৫ হাজার ১২১টি ভূমিকম্পে ৭৭৫ জন, ২০১৩ সালে ১১ হাজার ৩৪১টির আঘাতে ১৫৩৮ জন, ২০১২ সালে ১২ হাজার ৫৪৮টির আঘাতে ৭২০ জন এবং ২০১১ সালে ১৫ হাজার ৭৯৮টির আঘাতে ২২ হাজার ৫৩ জন প্রাণ হারান।

এ ছাড়া ২০১০ সালে ১২ হাজার ৩০০টির আঘাতে তিন লাখ ২০ হাজার ৬২৭ জন, ২০০৯ সালে ৮ হাজার ৮৬২টি ভূমিকম্পে এক হাজার ৭৯০ জন, ২০০৮ সালে ১৪ হাজার ২৪০টিতে ৮৮ হাজার ১১ জন এবং ২০০৭ সালে ১৪ হাজার ৩৫০টি ভূমিকম্পে ৭১২ জন নিহত হন।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন