,

রেডিওতে ‘বাংরেজি’ বন্ধের নির্দেশ

news-image

দেশের সবগুলো রেডিও স্টেশনকে শুদ্ধ বাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপনার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার এ নির্দেশনা দেওয়া হয়। এতে বাংলা ও ইংরেজির ভুল এবং বিকৃত উপস্থাপন না করতেও বলা হয়েছে।

রেডিও স্টেশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সময় বাংলা ও ইংরেজি মিলে বিকৃতভাবে ব্যবহার করা হয়, যেটি তারানা হালিমের দৃষ্টিতে ‘বাংরেজি’।

এ বিষয়ে শনিবার তারানা হালিম পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমরা বাংলা ও ইংরেজি মিলিয়ে যে ‘বাংরেজি’ ভাষা তৈরি হয়েছে, সেটি বন্ধ করতে বলেছি। আমরা এ বলি না যে, খাইতেছি, যাইতেছি- এমন বাংলা বলতে হবে। আমরা যে ভাষায় কথা বলি তা অন্তত বলুক।’

তিনি বলেন, ‘বিভিন্ন রেডিও স্টেশনের বেশকিছু অনুষ্ঠানে আই নো, ইউ নো টাইপের শব্দ দিয়ে আধা ইংরেজি আধা বাংলা বলা হয়, যা বন্ধ হওয়া দরকার।’

প্রতিমন্ত্রীর ভাষ্যে, ‘ভাষার ক্ষেত্রে যারা এমন করছেন, তারা ঠিকমতো একটি ইংরেজি কিংবা বাংলা বাক্য বলতে পারবেন কিনা আমার সন্দেহ হয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর