রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে স্ত্রীকে নির্মম নির্যাতন

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : অটোরিক্সার নিচে পড়ে হাউমাউ করে কাঁদছিলেন মধ্য বয়সী এক নারী। পরে তাঁর স্বামী তাকে টেনে হিঁচড়ে অটোরিক্সায় তোলার চেষ্টা করেন। এরই এক পর্যায়ে অটোরিক্সার পাটাতনে শুইয়ে দেন ওই নারীকে।

পরে নারীটির নাকে-মুখে জুতাপেটা ও লাথি মারতে মারতে ঘটনাস্থল থেকে অটোরিক্সা যোগে কোথাও নিয়ে যান। মুঠোফোনে ধারণ করা নির্যাতনের এ ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।

শনিবার বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুরে জনাকীর্ণ স্থান এমসি বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইব্রাহিম তেলিহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোদারচালা গ্রামের ফজলুল হকের ছেলে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী ফরিদা বেগম।

ফরিদার আগের সংসারে তিনটি সন্তান রয়েছে। তাঁর বাবা বাড়ি পার্শ্ববর্তী যুগীরসিট গ্রামে। সাত বছর আগে তিন সন্তান রেখে তাঁর স্বামী আব্দুল জলিল মারা যান।

ইব্রাহিমও আগে থেকে বিবাহিত ছিলেন। ফরিদা জানান, ইব্রাহিম তাঁর সম্পত্তির লোভে ফুসলিয়ে তাকে বিয়ে করেন। এরপর ইব্রাহিমকে নিয়ে তিনি আগের সংসারের সন্তানদের সঙ্গে মৃত স্বামীর মুলাইদ এলাকায় রেখে যাওয়া বাড়িতে বসবাস করে আসছিলেন।

ফরিদার অভিযোগ, বিয়ের পর বিভিন্ন সময় টাকা-পয়সার জন্য ইব্রাহিম নির্যাতন করতে থাকেন তাকে। এরই এক পর্যায়ে প্রথম স্বামীর রেখে যাওয়া মুলাইদের বাড়িটি বিক্রির জন্য চাপ দিতে থাকেন।

সম্প্রতি ইব্রাহিম তৃতীয় আরেকটি বিয়ে করে বউকে বাড়িতে এনে তুলেন। এনিয়ে গত কয়েকদিন যাবৎ তাদের সংসারে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। ভরণপোষণও বন্ধ করে দেন ইব্রাহিম।

শনিবার স্বামীর কাছে খাবারের টাকা চাইলে ফরিদাকে বেদম মারধোর শুরু করেন তিনি। পরে, ফরিদা স্বামীর অত্যাচার থেকে পালানোর চেষ্টা করে এমসি বাজার পর্যন্ত আসলে ইব্রাহিম তাঁর পথরোধ করে বেদম মারধোর শুরু করে।

তবে ইব্রাহিমের দাবি, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা আছে। তিনি আত্মহত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। তাই তাকে জোরপূর্বক বাড়িতে ফিরিয়ে আনার সময় কিছু মারধর করতে হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ এখন থানায় জমা হয়নি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা