,

আপাতত পড়াশোনায় মন দেব : নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : আপাতত আর কোনও কাজ নয়; পড়াশোনায় মনযোগ দেবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

শুক্রবার মুক্তি পেয়েছে ফারিয়ার ‘ইনস্পেক্টর নটি কে’। এই রোম্যান্টিক কমেডিতে তিনি জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে।

এসব প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের পরিকল্পনার কথাও জানালেও বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা।

তিনি বলেন, বেশ কিছু প্রোজেক্ট নিয়ে কথাবার্তা চললেও, ফাইনাল না হওয়ায় এখনই শেয়ার করতে চাই না। আপাতত পড়াশোনায় মন দেব। এলএলবির সেকেন্ড ইয়ার চলছে আমার।

নতুন ছবি নিয়ে ফারিয়া জানান, জিতের সঙ্গে এটা তার তৃতীয় ছবি। যত দিন যাচ্ছে জিৎ তো বটেই, গোটা ইউনিটের সঙ্গে আরও ফ্রেন্ডলি, আরও কমর্ফটেবল হচ্ছেন তিনি।

জিতের সঙ্গে ফারিয়াকে এর আগেও বড়পর্দায় দেখেছেন দর্শক। তবে রোম্যান্টিক কমেডি ছবি ‘ইনস্পেক্টর নটি কে’তে এই জুটির অন্য কেমিস্ট্রি দেখবেন দর্শক।

ইতিমধ্যেই ছবির চারটি গান মুক্তি পেয়েছে। ফারিয়ার মতে, সেই গান মানুষের পছন্দ হয়েছে। আর তা দেখেই বুঝতে পারছি, ছবিটিও দর্শকদের ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর