,

বেগুনের এত্তো গুণ!

news-image

স্বাস্থ্য ডেস্ক : নাম বেগুন, যেন তার কোনো গুণ নেই। কিন্তু কাজে ঠিক উল্টো। বেগুনের গুণের শেষ নেই। আর বেগুন যদি পুড়ে খাওয়া হয়, তাহলে তো সোনায় সোহাগা। পান্তাভাতের সঙ্গে বেগুনপোড়া- দুইয়ে মিলে দারুণ উপকার।

১০০ গ্রাম বেগুনে রয়েছে ০.৮ গ্রাম খনিজ, ১.৩ গ্রাম আঁশ, ৪২ কিলোক্যালরি, ১.৮ গ্রাম আমিষ, ২.২ গ্রাম শর্করা, ২৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৯ মিলিগ্রাম আয়রন, ০.১২ মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান, ০.০৮ মিলিগ্রাম ভিটামিন বি টু, ৫ মিলিগ্রাম ভিটামিন সি।

পুষ্টিবিদদের মতে-
১. কচি বেগুন পুড়িয়ে ও খালি পেটে একটু গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার প্রকোপ কমে। লিভারও ভালো থাকে।
২. সন্ধ্যায় বেগুন পুড়িয়ে মধু মিশিয়ে খেলে রাতে ভালো ঘুম হতে পারে।
৩. বেগুন পোড়ার সঙ্গে প্রতিদিন একটু হিং ও রসুন মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা কমবে।
৪. বেগুন উচ্চমাত্রার আঁশযুক্ত সবজি। তাই বেগুনপোড়া খেলে রক্তে সুগার ও গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।
৫. বেগুনপোড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৬. বেগুনের পটাশিয়াম, ভিটামিন ই ও কে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
৭. বেগুনে রয়েছে রিবোফ্ল্যাভিন। তাই জ্বরের পর মুখ, ঠোঁটের কোণ ও জিভে ঘা হওয়ার হাত থেকে রক্ষা করে বেগুনপোড়া। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর