সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টার দুর্ঘটনায় জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা স্ত্রীসহ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা রয় বেনেট ও তার স্ত্রী মারা গেছেন। নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের আরও তিন আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ব্যক্তিগত হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে।

তার রাজনৈতিক দল মুভমেন্ট ফর ডেমক্রেটিক চেঞ্জ (এমডিসি) এর নেতা বেনেটের (৬০) দল থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

এ মৃত্যুর খবর নিশ্চিত করে বৃহস্পতিবার এক টুইটে এমডিসি নেতা ডেভিড কলটার্ট লেখেন, আমি এই মাত্র তিনটি বিশ্বস্ত সূত্র থেকে উত্তর আমেরিকায় হেলিকপ্টার দুর্ঘটনায় রয় এবং হিদার বেনেটের দুঃখজনক মৃত্যুর খবর পেলাম। তাদের মত দুইজন দেশভক্তের মৃত্যুর খবরে আমি বিধ্বস্ত। তাদের পরিবার ও স্বজনদের জন্য আমার সমবেদনা রইলো।

তবে হেলিকপ্টার দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে এক আরোহী বেঁচে যান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা