,

ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা এসেছে। আজ শনিবার বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ এ কথা জানান। মাওলানা সাদ কান্ধলভির প্রস্থানসহ বিভিন্ন বিষয় এই সংবাদ সম্মেলনে উঠে আসবে বলে জানা গেছে। মুফতি নজরুল ইসলাম এই সাংবাদ সম্মেলন করবেন বলেন জানা গেছে।

তাবলিগ জামাতের নেতৃত্ব দিয়ে দিল্লির মারকাজ এবং দেওবন্দ মাদ্রাসার মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব দেখা দেয়, যার প্রভাবেই বাংলাদেশ তাবলিগ জামাতের মধ্যেও তৈরি হয় বিভক্তি। এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বিরোধীরা তার ঢাকা আগমনের সময় বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ইজতেমায় যোগ না দিয়ে পরে নিজ দেশ ভারতে ফেরত যান সাদ কান্ধলভি।

মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ বলেন, আজ দুপুরে বিদেশি মেহমানদের তাঁবুতে মাওলানা সাদ ও তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ইজতেমা ময়দানের তিন নম্বর ফটকের পাশে হাজি সেলিম মিয়ার কামরায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর