,

যশোরে ‘বন্দুকযুদ্ধ’ ৪ জন নিহত

news-image

যশোর সদর উপজেলার নোঙরপুর ও ঝিকরগাছার চাপাতলায় শনিবার পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত হয়েছেন।

তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৭ সালে যশোরের কেশবপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহতের দাবি করেছিল পুলিশ। উপজেলার চাররাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছিল।

নিহত ব্যক্তির নাম ইউনুস হোসেন (৪০)। তাঁর বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

অপরদিকে,২০১৫ সালেও যশোরের মনিরামপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছিলেন।

আবু সাঈদ ও বজলুর রহমান নামে এ দুজনের বাড়ি মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে।

মনিরামপুর থানার ওসি মোল্লা খবির উদ্দিন জানিয়েছিল, মামলার ভিত্তিতে জামায়াত কর্মী সাঈদ ও বজলুকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে রাত তিনটায় মনিরামপুর উপজেলার বেগারিতলায় গেলে তাদেরকে ছাড়িয়ে নিতে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের প্রতি গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা ধরে এই যুদ্ধ চলে। ওই সময় তারা দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদেরকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনিরামপুর থানার এসআই তাসমিনসহ চারজন পুলিশ আহত হয়। তাদেরকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১২ টি পেট্রলবোমা, নয়টি হাতবোমা, একটি পিস্তল ও তার দুই রাউন্ড গুলি, একটি ওয়ানশুটার গান ও তার দুই রাউন্ড গুলি উদ্ধার করেছিল।

এ দিকে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল বন্দুকযুদ্ধে নিহতরা জামায়াতের সাথে জড়িত নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর