,

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মা হচ্ছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন (৩৭) প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন সন্তানের মা হওয়ার ঘটনা দেশটিতে নজির হয়ে থাকবে। শুক্রবার এক বিবৃতিতে এসব জানান জাসিন্ডা আরডার্ন।

রয়টার্স বলছে, একটি ই-মেইল বার্তায় জাসিন্ডা আরডার্ন জানান, সন্তান জন্মের পর ছয় সপ্তাহ ছুটি নেবেন। আর এ সময় দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রধানমন্ত্রী ইউন্সটন পিটার।

ফেসবুকে একটি পোস্টে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘ক্লার্ক ও আমি খুবই উচ্ছ্বসিত। আমাদের দলের সদস্য সংখ্যা দুই থেকে তিনে দাঁড়াবে। আমি হব প্রধানমন্ত্রী ও মা। আর ক্লার্ক বাসায় থাকবে।’

জাসিন্ডা আরডার্নের স্বামী ক্লার্ক গ্যাফোর্ড নিউজিল্যান্ডের একটি টেলিভিশনে রান্নাবিষয়ক অনুষ্ঠান পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর