,

শেষ দুই ম্যাচের দলে নেই ইমরুল কায়েস

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজের কথা বিবেচনা করেই হয়তো ইমরুল কায়েসকে ছেড়ে দেওয়া হয়েছে ওয়ানডে দল থেকে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শেষ দুই ম্যাচের দলে পরিবর্তন কেবল এটিই।

বাঁহাতি ওপেনার ইমরুল আঙুলের চোটের জন্য দলের প্রথম দুই ওয়ানডেতে বিবেচনার বাইরে ছিলেন। সেরে উঠার পর জায়গা মেলেনি ওয়ানডে দলে। ছেড়ে দেওয়া হয়েছে চলমান বিসিএলে খেলতে।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেট হারায় মাশরাফি বিন মুর্তজার দল। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জেতে ১৬৩ রানে। দুই ম্যাচেই বোনাস পয়েন্ট পাওয়া স্বাগতিকরা সবার আগে নিশ্চিত করে ফাইনাল।

দুই ম্যাচে বড় ইনিংস না খেললেও খেলার ধরনের জন্য টিকে গেছেন এনামুল হক। দুই ম্যাচেই শুরুতে দ্রুত তোলার চেষ্টা ছিল এই ওপেনারের। কোন ম্যাচ না খেলা মোহাম্মদ মিঠুন, আবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ টিকে গেছেন।

আগামী মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এক দিন বিরতিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবুল হাসান, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর