,

এখন অনেক স্বাধীনভাবে ক্রিকেট খেলছি : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ পেয়েছে সবচেয়ে বড় জয়। এই জয়ের সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেললো টাইগাররা। প্রথম ম্যাচে মতো দ্বিতীয় ম্যাচেও পেছনে বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদান রয়েছে সাকিব আল হাসানের।

জিম্বাবুয়ের পর শ্রীলংকার বিপক্ষেও ব্যাট আর বলে অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার নিজের পকেটে পুরেছেন সাকিব। খেলা শেষে প্রতিক্রিয়ায় সাকিব আল হাসান নিজের ধারাবাহিক সাফল্যের সরল স্বীকারোক্তি দিলেন। তিনি জানান, কোচ বদল হওয়ার কারণে খেলার পরিকল্পনা বদলে গেছে। এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলছি বলেই এমন সাফল্য এসেছে।

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, দলে খেলোয়াড়দের মধ্যে ভাল করার এক ধরনের প্রতিযোগিতা আছে জানিয়েছে সাকিব বলেন, তামিম ১১ হাজার রান করেছে, আমি ১০ হাজার করেছি, মুশফিক ভাইও কাছাকাছি আছেন। এটা দলের জন্য ভাল প্রতিযোগিতা।

উল্লেখ্য, আজ ১৬৩ রানে সাবেক গুরুর দলকে হারিয়েছে টাইগাররা। এটিই ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে জয়। সাকিব-তামিমদের দেয়া ৩২১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে গেছে হাথুরুসিংহের শিষ্যরা। ব্যাটের পর বল হাতেও লংকানদের হন্তারক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে দুটি উইকেট নিয়েছে পরপর দুই বলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর