,

হোটেল রুমের বিছানা-বালিশ যে কারণে সাদা হয়

news-image

অনলাইন ডেস্ক : অনেকেই ঘুরতে বাইরে যান অথবা কাজের সূত্রে দূরে কোথাও যান। প্রয়োজনে উঠতে হয় হোটেলে। যারা হোটেলে থেকেছেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে প্রায় সব হোটেলের বিছানার চাদর, বালিশ সব কিছুই সাদা হয়।

কিন্তু কখনও মনে প্রশ্ন জেগেছে কি এরকম কেন করা হয়। এর পিছনে রয়েছে বেশ কিছু যুক্তি। চলুন জেনে নেওয়া যাক সেইসব কারণগুলি-

১) ১৯৯০ সালে হোটেলের রুমে সাদা চাদর-বালিশ-তোয়ালের বহুল ব্যবহার শুরু হয়। ওয়েস্টিন এই বিষয়টিকে জনপ্রিয় করে তোলে। সাদা বিছানা একটি “halo” সৃষ্টি করে। অতিথিরা তাই রুমের মধ্যে প্রবেশ করা মাত্রই তাদের মনে হতে পারে এই মাত্র রুমটিকে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে৷ তাই এই সাদা চাদরের ব্যবহার ক্রমাগত বাড়তে থাকে।

২) সাদা রং মানুষের মনে শুভ্রতা এবং পরিচ্ছন্নতার ওপর জোর দেয়। এই রং মনের ওপর ইতিবাচক প্রবাব ফেলে বলে মনে করা হয়।

৩) সাদা রং আলোর প্রতিফলন ঘটায়৷ যার ফলে হোটলের রুম আরও উজ্জ্বল বলে মনে হয়।

৪) চাদর-বালিশ একটু নোংরা হলে একইসঙ্গে ভিজিয়ে তা ধোওয়া যায়। অন্যান্য রংয়ের হলে একটার থেকে অন্যটাতে রং লেগে যাওয়ার ভয়ও থাকতে পারে।

৫) সাদা রং বিলাসিতার প্রতীক বলেও মনে করেন অনেকে, তাই হোটেল বেশি বিলাসবহুল না হলেও বিছানায় সাদা চাদর ব্যবহার কিন্তু প্রায় সকলেই ব্যবহার করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর