,

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি বাহিনী। এই নিয়ে টানা দুই ম্যাচ টসে জিতলেন মাশরাফি।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ আজ খেলছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছিল ম্যাথুজের দল। সেই জিম্বাবুয়েকেই নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছিল টাইগাররা।

শ্রীলঙ্কার কোচ হিসেবে চন্দিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজ। প্রথম ম্যাচে হারের পর আজ তারা জিততেই চাইবে। কিন্তু হাথুরুর সাবেক শিষ্যরা লঙ্কানদের মোটেও ছাড় দিতে রাজী নয়। তবে অতি আত্মবিশ্বাসে ভুগতে নারাজ মাশরাফি বাহিনী। মাশরাফির ভাষায় ‘জিম্বাবুয়ে স্টাইলে’ খেলার পরিকল্পনা নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর