,

টাটকা মাছ চিনবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : মাছ কিনতে গেলে ঠকে যান এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। অনেক সাবধানতা অবলম্বন করে মাছ কিনে বাসায় আনার পর দেখা যায় মাছটা পঁচা। কিন্তু যদি জানা থাকে তাজা মাছ চেনার উপায়, তাহলে ঠকে যাওয়ার আশঙ্কাটা থাকে না। তাই জেনে নিন টাটকা মাছ কেনার কয়েকটি টিপস—

১. মাছ হাতে নিলে যদি পিছলে যায় তাহলে বুঝবেন মাছটি টাটকা।

২. মাছের চোখ ভালোভাবে লক্ষ্য করুন। চোখ যদি ভিতরদিকে বসে যায় তবে সেটি টাটকা নয়। কেননা মাছের চোখ কখনও ঘোলাটে হয় না, আর খানিকটা বাইরের দিকে বের হয়ে থাকে।

৩. ছোট মাছের পেট ফাঁক করে যদি দেখেন ভিতরের পটকাটি লাল ও ভেজা, তাহলে বুঝবেন তাজা মাছ। পুরনো মাছের পেটের ভেরতটা শুকনো হয়।

৪. কেউ কেউ মাছের পেটি কিনে থাকেন। অল্প চাপ দিয়ে দেখুন, যদি কাঁটা থেকে মাছটি আলাদা হয়ে যায় তবে জানবেন সেটি টাটকা মাছ নয়।

৫. চিংড়ি মাছ হাতে নিতে গেলে সহজেই মাথা ভেঙে যায় কিনা দেখুন। যদি তা হয় তাহলে বুঝবেন মাছ টাটকা নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর