,

যেভাবে আল্লাহর সাহয্য পাওয়া যায়

news-image

মুফতি আবদুল্লাহ তামিম: আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া মানুষ জীবন পরিচালিত করা অসম্ভব। আর ঈমানদারদের জন্য আল্লাহর সাহায্য ছাড়া সফলতা ও প্রতিষ্ঠা লাভ অকল্পনীয় বিষয়। বান্দার সফলতা, প্রতিষ্ঠা লাভ এবং সাহায্য পাওয়ার একমাত্র উপায় হলো ইখলাস বা আল্লাহর প্রতি একনিষ্ঠতা। হাদিসে নবি (সা.) ঘোষণা করেছেন- আল্লাহ রাব্বুল আলামীন এ উম্মতকে সাহায্য করেন তাদের দুর্বলদের কারণে; তাদের দোয়া, নামাজ ও ইখলাসের কারণে। (নাসাঈ) প্রিয়নবি (সা.) তাঁর উম্মতকে সতর্ক করে দিয়ে ঘোষণা করেন- আমার উম্মতকে সুসংবাদ দাও- সাহায্য, প্রাচুর্য ও তাদের প্রতিষ্ঠা পাওয়া সম্পর্কে। আর তাদের কেউ যদি দুনিয়ার স্বার্থ লাভের উদ্দেশে আখেরাতের কাজ করে; তবে আখেরাতে তাদের কোনো অংশ নেই। (ইবনু হিব্বান)

আল্লাহর নৈকট্য অর্জন করেছে; তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় যে, তারা আল্লাহর সাহায্য লাভ করেছে তাদের ঈমানি শক্তি, ইখলাস বা অন্তরের একনিষ্ঠতা এবং ঈমান ও ইখলাসের আলোকে গঠিত পরিশুদ্ধ আকিদা বিশ্বাসের একনিষ্ঠতার মাধ্যমে। আল্লাহর সাহায্য ও প্রতিষ্ঠা লাভের ব্যাপারে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন- যে ব্যক্তি সত্যের ব্যাপারে নিজের নিয়তকে খালেছ করে নিয়েছে, যদিও তা তার নিজের বিরুদ্ধে যায়; তাহলে আল্লাহ তাআলা মানুষের অপকারিতা ও অসহযোগের ক্ষেত্রে তার জন্য যথেষ্ট হবেন। (সুনানুল কুবরা : বায়হাকি)

আল্লাহর সাহায্য ও প্রতিষ্ঠা লাভে বান্দার উচিত দুনিয়ায় সার্বিক বিষয়ে ইখলাস তথা একনিষ্ঠত অবলম্বন করা। বান্দা যখন আল্লাহর জন্য নিজের নিয়ত স্থির করে নেয় এবং তার ইচ্ছা, লক্ষ্য-উদ্দেশ্য, জ্ঞান আল্লাহর জন্য হয়ে যায়; তখন আল্লাহর সাহায্য সব সময় তার সঙ্গে থাকে। স্তুত পক্ষে যারা তাকওয়া অবলম্বন করে ও ইহসান অবলম্বন করে আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন। আর আল্লাহ যাদের সঙ্গে থাকেন তাদের প্রতিষ্ঠা বা সফলতা লাভ সহজ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর